রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

“দীপিকাই তো আমার প্রাক্তন প্রেমিকা, সুহানার মা” শাহরুখ খান

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২২৩ Time View
সংগৃহীত ছবি | তরণী২৪ টিভি

বলিউড বাদশা শাহরুখ খান আসছেন নতুন ছবি ‘কিং’ নিয়ে। যেখানে শাহরুখকে দেখা যাবে মেয়ের চরিত্রে সুহানা খানের সঙ্গে। তবে সিনেমার সবচেয়ে বড় চমক, শাহরুখের প্রাক্তন প্রেমিকা এবং সুহানার মায়ের ভূমিকায় অভিনয় করবে দীপিকা পাড়ুকোন। সিনেমাটি পারিবারিক আবেগ, প্রেম, অতীত আর ভবিষ্যৎ সবকিছু একসঙ্গে মিশে নির্মিত।

একটি সুত্রে জানা যায়, দীপিকার চরিত্রটি ক্যামিও হলেও তা হবে ছবির সবচেয়ে বড় আকর্ষণ। শাহরুখ নিজেও মজার ছলে বলেন, “দীপিকাই তো আমার প্রাক্তন প্রেমিকা, সুহানার মা।” সিনেমাটি পরিচালনা করবেন সুজয় ঘোষ। তবে পরে ক্যামেরার পেছনে থাকবেন ‘পাঠান’খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

শাহরুখ ছবির জন্য পুরোনো বাজেট রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি করেছেন। ‘কিং’-এর মাধ্যমে আবারও বড় পর্দায় ভিন্ন ধাঁচের গল্প উপহার দিতে চলেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com