রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

কাশ্মীরের ঘটনায় ক্ষুব্ধ শাহরুখ, চাইলেন বিচার

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ Time View
সংগৃহীত ছবি | তরণী২৪ টিভি

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। এই নির্মম ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন বলিউড তারকারাও। পেহেলগামে এই হামলায় এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে শাহরুখ খান তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, যে পেহেলগামে বিশ্বাসঘাতকতা, অমানবিক ও হিংসাত্মক ঘটনা ঘটেছে, তাতে দুঃখ ও ক্ষোভ প্রকাশের ভাষা নেই।

বলিউডের এই নায়ক আরো লেখেন, এই কঠিন সময়ে, শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করা যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জানাই। এই পরিস্থিতিতে আমরা যেন একটি জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকি, শক্তিশালী হই এবং এই জঘন্য অপরাধের বিরুদ্ধে ন্যায়বিচার পাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com