রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

নীলচক্র নিয়ে পর্দায় ফিরছেন আরিফিন শুভ

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ Time View
সংগৃহীত ছবি | তরণী২৪ টিভি

এবার ঈদুল আযহায় আসছে আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ সিনেমা। এর আগে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির।

নির্মাতা দেখিয়েছেন, বর্তমানে প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমে নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছেন। অনেকেই পা দিচ্ছেন সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘নীলচক্র’। এ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন ‘কাজল রেখা’ খ্যাত মন্দিরা চক্রবর্তী। এছাড়াও ‘নীলচক্র’ ছবিতে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

নির্মাতা মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। নির্মাতা মিঠু খান বলেন, ‘আগেই ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলাম। তবে তখন ভিএফএক্স-এর কিছু কাজ বাকি থাকায় সম্ভব হয়নি। এখন আমরা পুরোপুরি প্রস্তুত। এর মধ্যে সেন্সর ছাড়পত্রও হাতে এসেছে।’ এবার ঈদুল আযহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘নীলচক্র’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com