রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

১৩তম দিনে কত আয় করল সালমানের সিকান্দার?

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৭০ Time View
সংগৃহীত ছবি | তরণী২৪ টিভি

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সালমান খানের ছবি ‘সিকান্দার’ বক্স অফিসে ১৩তম দিন পার করেছে। কিন্তু নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির হয়েছেন সানি দেওল, যাঁর ছবি ‘জাঠ’ মুক্তি পেয়েছে ১০ এপ্রিল। এর পর থেকেই বদলে গেছে চিত্র। শেষ দুই দিনে স্পষ্ট দেখা যাচ্ছে, ‘জাঠ’-এর ধাক্কায় চাপা পড়ে যাচ্ছে সালমানের ‘সিকান্দার’।

এই মুহূর্তে ‘সিকান্দার’-এর ঘরোয়া আয় ১০৮ কোটি রুপি ছুঁয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে ছবিটি তুলনামূলক ভালো পারফর্ম করেছে—বিশ্বব্যাপী ১৩ দিনে আয় দাঁড়িয়েছে প্রায় ২৫০ কোটি রুপি।

এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে এই টানাপোড়েনের লড়াইয়ে কে এগিয়ে থাকতে পারে—সালমানের ‘সিকান্দার’ নাকি সানির ‘জাঠ’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com