রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি এ আর রাহমান

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৫০ Time View
সংগৃহীত ছবি | তরণী২৪ টিভি

হঠাৎ বুকে ব্যথা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। আজ ১৬ মার্চ রবিবার সকালে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে। সেখানেই শিল্পীকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকরা। তবে বর্তমান শারীরিক অবস্থা নিয়ে জানানো হয়নি।

সম্প্রতি, সংগীতশিল্পীর মুখপাত্র এনডিটিভিকে জানিয়েছেন, লন্ডন থেকে ফেরার পর বুকে ব্যথা অনুভব করায় তিনি হাসপাতালে চেকআপ করাতে যান। সেখানে ইসিজি করা হয় তাঁর। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি ডিহাইড্রেশনে ভুগছেন।

এদিকে এক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সম্প্রতি ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে বিদেশ থেকে ফিরেছিলেন রহমান। তারপরই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com