রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

তিন-চারটি বিয়েতে কিছু যায় আসে না শ্রাবন্তীর

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৬৬ Time View
সংগৃহীত ছবি | তরণী২৪ টিভি

সমাজের চোখ রাঙানিকে কিছু মনে করেন না কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, একাধিক বিয়ে নিয়ে তার কোনো সমস্যা নেই।

ইন্ডিয়ান সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে , জীবনে এই মুহূর্তে প্রেম আছে কী না প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, প্রেমে তো থাকেই। কিন্তু সমস্যাটা হচ্ছে ভবিষ্যৎ ভাবতে শুরু করে দেয় সবাই। প্রত্যেকের বাঁচার অধিকার রয়েছে, সে কিসে ভালো থাকবে, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। একাধিক বিয়ে, সমাজের কত চোখরাঙানি! তাতে আমার কিছু যায় আসে না।

এক সাক্ষাৎকারে তিনি জানান, ক্লান্ত হয়ে পড়লেও তৎক্ষণাৎ নিজেকে সামলে নিতে পারেন তিনি। তিনি আরও জানান, আমি নিজেকে নতুন নতুন ভাবে আবিষ্কার করতে চাই। তাই চাইছি, যদি পরিচালকেরা আমাকে আরও একটু এক্সপ্লোর করেন। ইতিমধ্যেই তিনি ‘বাবু সোনা’ নামের একটি সিনেমায় কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com