সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

বায়তুল মুকাররমে ঈদের পাঁচ জামাতের ইমাম ও মুকাব্বির তালিকা চূড়ান্ত

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৭ Time View

ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে এবার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়।

চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে জাতীয় মসজিদের সব ঈদ জামাতের ইমাম ও মুকাব্বিরের দায়িত্বপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান এবং মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মুয়াজ্জিন ক্বারি ইসহাক। দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে, এতে ইমামতি করবেন ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান এবং মুকাব্বির থাকবেন মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে, ইমাম থাকবেন মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির মো. রুহুল আমিন। সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন এবং মুকাব্বির থাকবেন মো. আব্দুল হাদী। সর্বশেষ পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে, এতে ইমামতি করবেন জুবাইর আহাম্মদ আল-আযহারী এবং মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আমির হোসেন।

এছাড়া কোনো জামাতে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে মো. শহিদুল ইসলাম এবং বিকল্প মুকাব্বির হিসেবে মো. শামসুল হক দায়িত্ব পালন করবেন।

ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের আগেই জাতীয় মসজিদে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com