মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

তাকাইচির আমন্ত্রণে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২ Time View

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর টোকিও সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের এ সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে, গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু দেশটির প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ আমন্ত্রণ পৌঁছে দেন।

একই বৈঠকে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়।

জাপানের আমন্ত্রণের জবাবে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com