মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

হামলার পর পাশে ছিল সরকার, ‘বর্জন’ করল নিজের টিম: বাঁধন

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

ইতালিতে ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে হামলার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার সকালে দেশে ফিরে তিনি অভিযোগ করেন, হামলার পর ইতালি ও বাংলাদেশ সরকারের বিভিন্ন মহল পাশে দাঁড়ালেও নিজের সিনেমার টিম তাকে একপ্রকার বর্জন করেছে।

রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালির মেস্ত্রে শহরে গিয়েছিলেন বাঁধন। সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বাঁধন জানান, ঘটনার পর ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক, ইতালি সরকার, বাংলাদেশ সরকার ও দেশটির বাংলাদেশ দূতাবাস তাকে সহযোগিতা করেছে। ইতালির পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দিয়েছেন।

তবে সিনেমার টিমের আচরণে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তার দাবি, হামলার পর উৎসবের বাকি কার্যক্রমে টিমের সঙ্গে তাকে অংশ নিতে নিষেধ করা হয়। এমনকি পরবর্তী সময়ে টরন্টো চলচ্চিত্র উৎসবে যাওয়ার ক্ষেত্রেও তাকে বাধা দেওয়া হয়েছে।

তবে সহশিল্পী সুনেরাহ, জায়নিন ও জায়নিনের মা তার পাশে ছিলেন বলে জানান বাঁধন। নিরাপত্তার কথা বিবেচনা করে ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ তাকে লিডোতে থাকার ব্যবস্থাও করেছিল বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com