দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯৬ জন। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬০ জন।
সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ লাখ ৯৭ হাজার ৭২২ জন শনাক্ত হয়েছেন। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৭৪২ জন।
এ সময়ে হাম উপসর্গে মোট ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হামে মারা গেছেন ১০২ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।