বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

জ্বালানি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১ Time View

জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি, কারিগরি শিক্ষা, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বঙ্গভবনে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাতে রাষ্ট্রপতি জ্বালানি উৎস বহুমুখীকরণে অস্ট্রেলিয়ার সহায়তা কামনা করে দেশটি থেকে এলএনজি আমদানির সুযোগ তৈরির প্রস্তাব দেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, কৃষি প্রক্রিয়াজাতকরণ, চিকিৎসা প্রযুক্তি, লজিস্টিকস ও উৎপাদন খাতে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

বাংলাদেশি দক্ষ পেশাজীবীদের জন্য অস্ট্রেলিয়ায় কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, বৃত্তি ও শিক্ষার্থী বিনিময় এবং ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার ক্যাম্পাস প্রতিষ্ঠায় সহযোগিতার কথাও বলেন রাষ্ট্রপতি। কারিগরি দক্ষতা উন্নয়নে বাংলাদেশের টিটিসির সঙ্গে অস্ট্রেলিয়ার টিএএফই প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন তিনি।

রোহিঙ্গা সংকটে অস্ট্রেলিয়ার মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সংকটের স্থায়ী সমাধানেও দেশটির সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।

অন্যদিকে, হাইকমিশনার সুসান রাইল বাংলাদেশে ব্যাংকিং সংস্কারের প্রশংসা করেন। একই সঙ্গে বিনিয়োগ পরিবেশ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, কর সংস্কার ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে অস্ট্রেলিয়ার আগ্রহের কথাও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com