আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে এ প্রক্রিয়া শুরু করতে দলটিকেই আগে নিজেদের দায় স্বীকার করে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের একটি অংশ এখনো আওয়ামী লীগকে সমর্থন করে। তাই তাদের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের উদ্যোগ নেওয়া যেতে পারে। তবে এ জন্য আগে প্রয়োজন রিকনসিলিয়েশনের মৌলিক ভিত্তি ও শর্ত নির্ধারণ করা।
জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে পুনর্মিলনের প্রাথমিক পরিবেশ তৈরি করতে হবে। দলটি নিজেদের দায় স্বীকার করে প্রয়োজনীয় অবস্থান স্পষ্ট করলে এ বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হবে।