বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

পাঁচ দিনেই ১০০ কোটি, ‘আওয়ারাপন ২’-এ নতুন ইতিহাস ইমরান হাশমির

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

দীর্ঘ বিরতির পর বক্স অফিসে দারুণভাবে ফিরেছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যেই ভারতীয় বক্স অফিসে ১০০ কোটি রুপি নেট আয়ের মাইলফলক স্পর্শ করেছে তার নতুন সিনেমা ‘আওয়ারাপন ২’। একই সময়ে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছাড়িয়েছে ১৫০ কোটি রুপি।

ইন্ডিয়া তথ্য অনুযায়ী, একক নায়ক হিসেবে এটিই ইমরান হাশমির প্রথম সিনেমা, যা ভারতীয় বক্স অফিসে ১০০ কোটি রুপি নেট আয়ের ক্লাবে জায়গা করে নিয়েছে। ফলে সিনেমাটির সাফল্য ইমরানের ক্যারিয়ারে নতুন এক ইতিহাস তৈরি করেছে।

প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা পাচ্ছে ‘আওয়ারাপন ২’। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি বেশ ভালো ব্যবসা করছে। ভারতের বাইরে পাঁচ দিনে সিনেমাটির গ্রস আয় ১৫০ কোটি রুপির কাছাকাছি পৌঁছে গেছে।

বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, সপ্তাহান্তে সিনেমাটির আয় আরও বাড়তে পারে। এরই মধ্যে পঞ্চম দিনেই ১০০ কোটির ঘরে পা রাখায় ‘আওয়ারাপন ২’ এখন বলিউডের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু।

২০০৭ সালে মুক্তি পাওয়া সাড়া জাগানো সিনেমা ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘আওয়ারাপন ২’। ‘সিরিয়াল কিসার’ খ্যাত ইমরান হাশমির ক্যারিয়ারে সিনেমাটির এই সাফল্যকে বড় বাণিজ্যিক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com