মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

বিয়ে নিয়ে ভিত্তিহীন খবর, এবার কড়া জবাব পূজা চেরির

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিত্তিহীন খবরের কড়া জবাব দিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। নিজের বিয়ে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা জানান পূজা চেরি।

পোস্টে পূজা বলেন, গত কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো কোনো নির্দিষ্ট পেশার কারও সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তার নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ তৈরি করা হচ্ছে। বিষয়টি তার জন্য অত্যন্ত বিব্রতকর বলেও জানান তিনি।

পূজা আরও জানান, এর আগেই একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে তিনি এনগেজড। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তিনি নিজেই বিষয়টি সবাইকে জানাবেন।

ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিষয়ে সতর্ক করে এই অভিনেত্রী বলেন, তার নীরবতাকে কেউ যেন অসত্য সংবাদ প্রকাশের সুযোগ হিসেবে ব্যবহার না করেন। কোনো তথ্য যাচাই না করে তাকে জড়িয়ে মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হলে নিজের আইনি অধিকার রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও জানান তিনি।

পোস্টে পূজা বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার উল্লেখ করে ইন্টারনেট বা ডিজিটাল মাধ্যমে কোনো ব্যক্তিকে নিয়ে মিথ্যা, অপমানজনক বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে সতর্ক করেন।

পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও তথ্য যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন পূজা চেরি। তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সত্যতা যাচাই না করে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

সবশেষে পূজা স্পষ্ট করে বলেন, তার বিয়ে হলে বিষয়টি তিনি নিজেই প্রকাশ করবেন এবং তখন সবাই প্রথমেই তা জানতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com