সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন কোয়েল-পরমব্রত জুটি

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২ Time View

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন কলকাতার জনপ্রিয় জুটি কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়। এবার হইচই স্টুডিওজের নতুন সিনেমার মাধ্যমে দেখা যাবে তাদের। ছবিটি পরিচালনা করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। পাশাপাশি এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রেও অভিনয় করবেন তিনি।

ইন্ডাস্ট্রি সূত্রের খবর, সিনেমাটির সম্ভাব্য নাম ‘বীর পুরুষ’। ছবিতে কোয়েল ও পরমব্রত ছাড়াও কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্তের অভিনয়ের কথা শোনা যাচ্ছে। সিনেমাটির শুটিং শুরু হয়েছে বলেও টলিউডে গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি কোয়েল বা পরমব্রত।

এর আগে ‘হেমলক সোসাইটি’, ‘হাইওয়ে’, ‘বনি’ ও ‘যকের ধন’ ফ্র্যাঞ্চাইজিসহ বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন কোয়েল ও পরমব্রত। তাদের জুটি দর্শকদের কাছেও বেশ জনপ্রিয়।

সর্বশেষ কোয়েল মল্লিককে ‘স্বার্থপর’ সিনেমায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে ‘হাওয়া বদল টু’ সিনেমায় দেখা গেছে। নতুন সিনেমায় ফের এই জুটিকে একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com