অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে শাড়ি নেওয়ার পর প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি ভঙ্গের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তাকে জামিন দেন। এর আগে গত ১২ জুলাই তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
মামলার অভিযোগে বলা হয়, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। তবে পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এ ঘটনায় পেজটির প্রশাসক আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে ঢাকার আদালতে তানজিন তিশার বিরুদ্ধে একটি মামলাটি দায়ের করেন।
দায়ের করা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন আদালত। পরে ডিবির দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন আদালত এবং তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।