রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

বাবাকে হারিয়ে ফুটবল ক্যারিয়ার থেকে অবসরের ইঙ্গিত দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর বাবাকে হারানোর শোকে মানসিকভাবে বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

বাবার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজের ফুটবল ক্যারিয়ার নিয়েই সংশয় প্রকাশ করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা নিজেই।

মেসি লেখেন, “তোমাকে ছাড়া আমি কী করব, কীভাবে এগিয়ে যাব, আমি জানি না। আমি শুধু ফুটবল খেলেছি, আর এখন আর বেশি দিন তা চালিয়ে যাব কি না, তা নিয়ে আমার গভীর সংশয় রয়েছে।”

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের প্রসঙ্গ তুলে মেসি বলেন, আমি তোমাকে বারবার বলতাম, আমরা ফাইনালে উঠব, যাতে তুমি সেখানে যেতে পারো। “আমরা ফাইনালে উঠেছিলাম, কিন্তু তুমি সেখানে থাকতে পারোনি। আমি চেয়েছিলাম তোমার জন্য এটি জয় এবং তোমাকে আরেকটি শিরোপা দেখাতে। কিন্তু পারিনি, আমার পা আর চলছিল না।”

জাতীয় দলের ক্যারিয়ার নিয়েও নিজের শারীরিক সীমাবদ্ধতার কথা স্বীকার করে মেসি বলেন, “এবার আমি নিজের শারীরিক সীমা পেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমি কখনোই স্বস্তি অনুভব করিনি।”

রবিবার বাবার শেষকৃত্যে সম্পন্ন করে মঙ্গলবার ইন্টারমায়ামির মাঠে ফেরেন মেসি। তবে সাম্প্রতিক মেসির এক মন্তব্যে শুরু হয়েছে নানান জল্পনা-কল্পনা। তবে কি ২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে সত্যিই বিদায়ের পথে হাঁটছে আর্জেন্টাইন এই মহাতারকা। যদিও মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি রয়েছে মেসির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com