শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

বাবার মৃত্যুর শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

বাবা হোর্হে মেসির মৃত্যুর শোক কাটিয়ে মাঠে ফিরেছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তবে তার এই প্রত্যাবর্তনেও শেষ রক্ষা হয়নি ইন্টার মায়ামির। মেক্সিকান ক্লাব লেওনের কাছে ৩-২ ব্যবধানে হেরে ‘লিগস কাপ’ থেকে ছিটকে গেছে ফ্লোরিডার দলটি।

জানা যায়, বাবার শোক সামলে উঠতে পেশাদার ফুটবল থেকে কিছু দিনের জন্য বিরতিতে গিয়েছিলেন তিনি। এরপর বাবার শেষকৃত্য সম্পন্ন করে মাঠে ফিরেন মেসি। মাঠে নেমেই কয়েকটি আক্রমণ গড়ে তোলেন এবং সতীর্থদের জন্য সুযোগও তৈরি করেন। কিন্তু তার উপস্থিতি শেষ পর্যন্ত দলকে পরাজয় থেকে রক্ষা করতে পারেনি।

খেলা শুরুর ৪২তম মিনিটে ১৯ বছর বয়সী তরুণ তুর্কি ড্যানিয়েল পিন্টারের দর্শনীয় গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
এরপর ৫০তম মিনিটে ড্যানিয়েল আরসিলার নিখুঁত গোলে সমতায় ফেরে মেক্সিকান দল। তবে ৫৩তম মিনিটে ইয়ানিক ব্রাইট গোল করে আবারও মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

এরপর ম্যাচের ৮৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন আরসিলা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লাব লিওন।

মেসি মাঠে নামার পর মায়ামির আক্রমণে গতি বাড়লেও লিওনের রক্ষণ ভেদ করে আর গোল আদায় করতে পারেনি স্বাগতিকরা। ফলে লিগস কাপের এবারের আসরে ম্যাচডে ৩-তেই থেমে গেল ইন্টার মায়ামির পথচলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com