বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সামাজিক বিচার, ভুল ধারণা ও নেতিবাচক মন্তব্যে ভেঙে না পড়ার আহ্বান প্রভার

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

সামাজিক বিচার, ভুল ধারণা ও অন্যের নেতিবাচক মন্তব্যে ভেঙে না পড়ে নিজের মূল্যবোধ ও আত্মসম্মান ধরে রাখার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

তিনি বলেন, অন্য কারও চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গি কখনোই একজন মানুষের চরিত্র নির্ধারণ করে না। অন্যের ভণ্ডামি, ভুল ধারণা কিংবা নিজেদের ভুল স্বীকার করতে না পারার দায়ভারও নিজের কাঁধে নেওয়ার প্রয়োজন নেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রভা লিখেছেন, মানুষ যখন কোনো ধারণার বশবর্তী হয়ে একজনের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে কিংবা তাকে ‘খারাপ মানুষ’ হিসেবে আখ্যা দেয়, তখন বিষয়টি সত্যিই কষ্টদায়ক। তার মতে, অন্যরা যা বিশ্বাস করে, তার বড় একটি অংশই তাদের নিজেদের কল্পনা, বিচার-বুদ্ধির সীমাবদ্ধতা কিংবা নিজেদের বড় করে দেখানোর প্রবণতা থেকে তৈরি হয়।

কাছের মানুষদের কাছ থেকে পাওয়া আঘাতের প্রসঙ্গও তুলে ধরেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, আরও বেশি কষ্ট লাগে তখন, যখন কেউ খুব সুবিধাজনকভাবে নিজের ভুল-ত্রুটিগুলো ভুলে গিয়ে অন্যকে নিয়ে কুৎসা রটানোকে নিজের অধিকার মনে করে। কখনো কখনো এই মানুষগুলোই হয়ে ওঠে সেই ব্যক্তি, যাকে একসময় ভালোবাসা ও বিশ্বাস করা হয়েছিল।

প্রভার ভাষায়, এ ধরনের আচরণ একজন মানুষকে মারাত্মকভাবে ব্যথিত করতে পারে। এতে কেউ কিছুদিন নিস্তব্ধ, ভেঙে পড়া কিংবা নিজেকে মূল্যহীনও মনে করতে পারেন। তবে অন্যের ধারণা বা নেতিবাচক মন্তব্য যেন নিজের মূল্যবোধ ও আত্মসম্মানকে সংজ্ঞায়িত না করে—সেদিকেই গুরুত্ব দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com