নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার ও সাবেক কোচ জাভি হার্নান্দেজ। দীর্ঘ দুই বছর কোচিংয়ের বাইরে থাকার পর এবার আন্তর্জাতিক ফুটবলে নতুন চ্যালেঞ্জ নিয়ে ফিরছেন ৪৬ বছর বয়সী স্প্যানিশ এই কোচ।
নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে জাভির চুক্তির মেয়াদ চার বছর। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ডাচ জাতীয় দলের দায়িত্ব সামলাবেন তিনি।
২০২৪ সালের মে মাসে বার্সেলোনার কোচের পদ ছাড়ার পর থেকে কোনো দলের ডাগআউটে দেখা যায়নি জাভিকে। এরপর বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে তার আলোচনার খবর সামনে এলেও শেষ পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।
তার অধীনে দলের প্রথম ম্যাচ হবে আগামী ২৪ সেপ্টেম্বর, উয়েফা নেশনস লিগে জার্মানির বিপক্ষে।
জাভির এই নিয়োগ ডাচ ফুটবলে এক অনন্য ও ঐতিহাসিক ঘটনা। ১৯৭৮ সালে বিশ্বকাপ ফুটবলে অস্ট্রিয়ার আর্নস্ট হ্যাপেলের পর এই প্রথম কোনো বিদেশি কোচকে জাতীয় দলের মূল দায়িত্ব দিল নেদারল্যান্ডস।
উল্লেখ্য, ২০১০ সালে বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ সালে টানা দুটি ইউরো জিতেছেন এই কিংবদন্তি কোচ জাভি হার্নান্দছ। তিনি কোচিং ক্যারিয়ার শুরু করেন ২০১৯ সালে কাতারের আল সাদ ক্লাবে। সেখানে সাতটি শিরোপা জয়ের পর পাঁচ বছর আগে কঠিন সময়ে বার্সেলোনায় ফিরে কোম্যানের উত্তরসূরি হন।
এরপর বার্সেলোনার ২০২২-২৩ মৌসুমে লা লিগা এবং ২০২৩ সালে স্প্যানিশ সুপার কাপ জেতান তিনি। এরপর এক বছরের বিরতি কাটিয়ে সম্প্রতি নেদারল্যান্ডসের দায়িত্ব নিয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করলেন বার্সেলোনার এই কিংবদন্তি।