মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

দুই মহল্লার দ্বন্দ্বে ‘খুপরি’

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

ঢাকার একটি কাল্পনিক মহল্লাকে ঘিরে নির্মিত হচ্ছে নতুন ওয়েব সিরিজ ‘খুপরি’। সিরিজটি নির্মাণ করছেন সৈয়দ রিশাদ। এর চিত্রনাট্য লিখেছেন সৈয়দ শামসের তারিফ।

অপরাধ, রহস্য, প্রতিশোধ এবং সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে এগিয়েছে ‘খুপরি’র গল্প। সিরিজটি মোট তিনটি সিজনে সাজানো হয়েছে। প্রথম সিজনের নাম ‘ফর্মা-তক্ষক’, দ্বিতীয় সিজন ‘তক্ষক-ভিক্ষুক’ এবং তৃতীয় সিজনের নাম ‘ভিক্ষুক-বন্ধুত্ব’।

প্রথম সিজনের সাতটি পর্বের দৃশ্যধারণ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে দেশি ও আন্তর্জাতিক একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

‘খুপরি’র গল্পে দেখা যাবে, দীর্ঘদিন ধরে দুটি এলাকার বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছে। চাপানি গলির প্রভাবশালী ব্যক্তি জসিম ঢালী এবং তকমা গলির নেতৃত্বে থাকা কোহিনুরকে ঘিরেই এই দ্বন্দ্বের সূত্রপাত। ধীরে ধীরে সেই বিরোধ জড়িয়ে পড়ে অপরাধ, রহস্য, প্রতিশোধ ও সম্পর্কের নানা টানাপোড়েনে।

সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কচি খন্দকার, দিলরুবা হোসেন দোয়েল, বাসার বাপ্পি, ইকবাল হোসেন, জান্নাতুল রিতু, আনিসা দিয়া, আলেহা, তাফসীর স্বরন ও মনির হোসাইনসহ আরও অনেকে।

নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, তিন সিজনে বিস্তৃত ‘খুপরি’র গল্পে দর্শকরা একটি কাল্পনিক মহল্লার সংঘাত, অপরাধ ও সম্পর্কের নানা জটিলতা দেখতে পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com