মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

সাড়ে পাঁচ বছরের সম্পর্কের পর বিয়ে সোহানা সাবার

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২ Time View

ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন অভিনয়শিল্পী সোহানা সাবা। দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ বছরের সম্পর্কের পর দেড় বছর আগে বিয়ে করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে গিয়ে বিষয়টি প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী।

সোহানা সাবা জানান, তাঁর স্বামীর নাম ফয়সাল। পেশায় তিনি একজন ব্যবসায়ী। তবে স্বামী ও দাম্পত্য জীবন নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে আগ্রহী নন তিনি।

সাক্ষাৎকারে নিজের বর্তমান সংসার সম্পর্কে সোহানা সাবা বলেন, ‘আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।’

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কিছুটা গোপনীয়তা বজায় রেখেছেন সোহানা সাবা। তাই স্বামীর সঙ্গে সম্পর্ক কিংবা বিয়ের বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনতে চান না বলেও জানিয়েছেন তিনি।

এর আগে নির্মাতা ও অভিনেতা মুরাদ পারভেজের সঙ্গে ভালোবেসে ঘর বেঁধেছিলেন সোহানা সাবা। প্রায় এক দশকের সেই দাম্পত্য জীবনে তাঁদের একটি সন্তান রয়েছে। তবে ২০১৫ সালে সেই সংসারের ইতি ঘটে।

অভিনয়জীবনে টেলিভিশন নাটকের মাধ্যমে পরিচিতি পান সোহানা সাবা। পরবর্তী সময়ে নির্মাতা ও অভিনেত্রী কবরীর পরিচালনায় ‘আয়না’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর একে একে বেশ কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেন এই অভিনেত্রী।

সোহানা সাবার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’। শুধু দেশের চলচ্চিত্রেই সীমাবদ্ধ থাকেননি তিনি। ভারতের চলচ্চিত্রেও অভিনয় করেছেন সোহানা সাবা। দেশটির ‘ষড়্‌রিপু’ ও ‘এপার ওপার’ সিনেমায়ও দেখা গেছে তাঁকে।

ব্যক্তিগত জীবনের নতুন এই অধ্যায় নিয়ে বিস্তারিত কিছু না বললেও স্বামী ও সন্তানকে নিয়ে ভালো আছেন বলেই জানিয়েছেন সোহানা সাবা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com