দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৫ জন।
সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮০। এর আগের ২৪ ঘণ্টায়, অর্থাৎ রোববার (৯ আগস্ট), ছয় শিশুর মৃত্যু এবং হাম ও উপসর্গ নিয়ে ১ হাজার ৬৩ জন আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়েছিল।