মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

ট্রেলারে নজর কাড়লেন ‘বিপ্লবী’ জিৎ, অনন্ত সিংয়ের লুকে মুগ্ধ দর্শক

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলার মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বিশেষ করে জিতের ভিন্নধর্মী লুক ও চরিত্রের উপস্থাপনাকে ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা।

ভারতের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক পটভূমিতে নির্মিত এই সিনেমায় জিৎকে দেখা যাবে কিংবদন্তি বিপ্লবী অনন্ত সিং-এর চরিত্রে। ট্রেলারে উঠে এসেছে ব্রিটিশবিরোধী আন্দোলন, সংগ্রাম, সাহস এবং আত্মত্যাগের এক রোমাঞ্চকর কাহিনি। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অনন্ত সিংয়ের লড়াই ও জীবনসংগ্রামকেই সিনেমার মূল বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে।

ট্রেলারে রয়েছে একের পর এক চমক, শক্তিশালী সংলাপ এবং টানটান উত্তেজনায় ভরা দৃশ্য। জিতের অভিনয়, শারীরিক পরিবর্তন এবং বিভিন্ন লুকে তার উপস্থিতি ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সিনেমাপ্রেমীদের কাছ থেকে।

পরিচালক পথিকৃৎ বসু নির্মিত এই সিনেমায় জিৎ ছাড়াও অভিনয় করেছেন কৌশিক সেন, চন্দন সেন, প্রিয়াঙ্কা সরকার এবং টোটা রায়চৌধুরী। ছবিতে পুলিশের চরিত্রে টোটার অভিনয় এবং অন্যান্য শিল্পীদের শক্তিশালী উপস্থিতিও ট্রেলারে নজর কেড়েছে।

প্রসঙ্গত, এর আগে সিনেমাটি ২৭ মে মুক্তির কথা থাকলেও পরবর্তীতে মুক্তির তারিখ পরিবর্তন করা হয়। অবশেষে ভারতের স্বাধীনতা দিবসের আবহে আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। জিতের এই নতুন অবতার দর্শকদের কতটা মুগ্ধ করে, এখন সেটাই দেখার অপেক্ষা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com