মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিদায়ের পথে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

দীর্ঘদিনের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং শেষের পথে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটকটির অন্যতম আলোচিত অভিনেতা তৌসিফ মাহবুব। তবে শেষ পর্বে দর্শকদের জন্য কী চমক থাকছে, তা এখনো জানানো হয়নি।

জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং শেষ হতে যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই শেষ ধাপের শুটিং চলছে বলে জানিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৌসিফ মাহবুব বলেন, “‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শেষ হতে যাচ্ছে। অনেকদিন ধরেই আমরা শেষ দিকের শুটিং করছি। আরও কিছুদিন কাজ হবে। এরপর পরিচালকই এ বিষয়ে বিস্তারিত জানাবেন।”

তবে নাটকটির শেষ পর্বগুলোতে গল্পের সমাপ্তি কেমন হবে, দর্শকদের জন্য কোনো বিশেষ চমক থাকছে কি না কিংবা নতুন কোনো ঘটনা যুক্ত হবে কি না—এসব বিষয়ে মুখ খোলেননি এই অভিনেতা।

বাংলাদেশের নাট্যাঙ্গনে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হিসেবে পরিচিত ‘ব্যাচেলর পয়েন্ট’। বন্ধুত্ব, প্রেম, পারিবারিক সম্পর্ক, হাস্যরস এবং সমাজের নানা বাস্তব বিষয়কে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি শুরু থেকেই দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

ইউটিউবে নাটকটির বিভিন্ন পর্ব পেয়েছে কোটি কোটি ভিউ। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত আলোচনায় থাকে এর চরিত্র ও সংলাপগুলো।

কাজল আরেফিন অমির পরিচালনায় নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করছেন তৌসিফ মাহবুব, চাষী আলম, মারজুক রাসেল, অর্চিতা স্পর্শিয়া, ফারিয়া শাহরিন, জিয়াউল হক পলাশসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com