সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীকে আবেগঘন বার্তা ওমর সানীর

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

এক সময়ের জনপ্রিয় তারকা জুটি ওমর সানী ও মৌসুমীর বিবাহবার্ষিকী আজ। অভিনয় জীবনের প্রেম বাস্তবে রূপ দিয়ে দীর্ঘ ৩১ বছর ধরে সুখ-দুঃখ ভাগ করে একসঙ্গে পথ চলছেন এই তারকা দম্পতি।

বিবাহবার্ষিকীর বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী মৌসুমীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী।

নিজের পোস্টে তিনি লেখেন, “হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন ও ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত; আমীন।”

ওমর সানীর এই পোস্টের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাদের বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।

উল্লেখ্য, ১৯৯২ সালে প্রথম পরিচয় হয় ওমর সানী ও মৌসুমীর। এরপর ১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেন তারা। সিনেমার সূত্রে সম্পর্ক আরও গভীর হলে ১৯৯৫ সালের ২ আগস্ট পারিবারিকভাবে বিয়ে করেন এই তারকা জুটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com