সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

প্রিয়তমা’ খ্যাত ইধিকা পাল এবার দুর্গারূপে?

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ভারতীয় অভিনেত্রী ইধিকা পালকে এবার মহালয়ার বিশেষ অনুষ্ঠানে দেবী দুর্গার চরিত্রে দেখা যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানা গেছে, আসন্ন মহালয়া উপলক্ষে একটি শীর্ষস্থানীয় বাংলা টেলিভিশন চ্যানেলের ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানে দেবী দুর্গার ভূমিকায় অভিনয় করতে পারেন ইধিকা পাল।

তবে এ বিষয়ে এখনো অভিনেত্রী বা সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে মহালয়ার আয়োজনে তাকে সত্যিই দুর্গারূপে দেখা যাবে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে।

এদিকে মহালয়ার প্রস্তুতির পাশাপাশি নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমার শুটিং নিয়েও ব্যস্ত সময় পার করছেন ইধিকা পাল। এছাড়া ‘দেশু ৭’ সিনেমার একটি গানেও তাকে দেখা যেতে পারে বলে জানা গেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com