রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

নতুন চমক নিয়ে আসছে জায়েদ খান

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

বরাবরের মতই আলোচনায় থাকতে পছন্দ করেন চিত্রনায়ক জায়েদ খান। কখনো ডিগ বাজি কিংবা কখনো নানান পারফরম্যান্সে মাধ্যমে সামনে থাকেন এই অভিনেতা।

তবে এবার নিজের জন্মদিনে একটি পোস্টার উপহার দিয়ে বড় চমক দিলেন এই অভিনেতা। পোস্টারে দেখা যায়, কয়েকজন তরুণী হাত বাড়িয়ে আছেন জায়েদ খানের মুখের দিকে। পোস্টারের ওপরে বড় অক্ষরে লেখা ‘শিকারী’।

পোস্টার প্রকাশ করে জায়েদ লিখেছেন, ‘আজকে (৩০ জুলাই) আমার জন্মদিন। জন্মদিনে সবার জন্য এই উপহারটা দিলাম!’
তবে এটি সিনেমা, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও নাকি অন্য কোনো প্রকল্প- সেই বিষয়ে এখনও কোনও তথ্য জানা যায়নি।

পোস্টারটি শেয়ার করার পর থেকে অনুরাগী ও নেটিজেনদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন, সামনে বড় কোনো ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তিনি। আবার কেউ ধারণা করছেন আন্তর্জাতিক কোনো প্রযোজনায় যুক্ত হয়েছেন এই তিনি।

উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানে বিভিন্ন স্টেজ শো ও নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। এর আগে সর্বশেষ ‘সোনার চর’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com