বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

‘দ্য অডিসি’র তারকাদের পারিশ্রমিক প্রকাশ

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫ Time View

বিশ্বজুড়ে মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য অডিসি’। গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এই সিনেমাটি মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

প্রায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটে নির্মিত সিনেমাটি গত ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পায়। বাংলাদেশি মুদ্রায় এর নির্মাণ ব্যয় প্রায় ৩ হাজার কোটি টাকা। এরই মধ্যে সিনেমাটির অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের তথ্য প্রকাশ্যে এসেছে, যা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

প্রকাশিত তথ্য অনুযায়ী, সিনেমার কেন্দ্রীয় চরিত্র ইথাকার রাজা ওডিসিউসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ড্যামন। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি পেয়েছেন ১৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৪ কোটি টাকার বেশি।

অন্যদিকে, ওডিসিউসের স্ত্রী ও ইথাকার রানি পেনেলোপের চরিত্রে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে। এই সিনেমায় তার পারিশ্রমিক ছিল ৪ থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ থেকে ৬০ কোটি টাকার বেশি।

ওডিসিউসের ছেলে টেলিম্যাকাস চরিত্রে দেখা গেছে টম হল্যান্ডকে। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি পেয়েছেন ১০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০ কোটি টাকা।

সিনেমার প্রধান প্রতিপক্ষ অ্যান্টিনোয়াস চরিত্রে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন। তার পারিশ্রমিক ছিল ৫ থেকে ৭ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ থেকে ৮৪ কোটি টাকা। একই পরিমাণ পারিশ্রমিক পেয়েছেন সমুদ্রপরি ক্যালিপসোর চরিত্রে অভিনয় করা শার্লিজ থেরন।

গ্রিক দেবী অ্যাথেনার চরিত্রে অভিনয় করেছেন জেন্ডায়া। এই চরিত্রের জন্য তার পারিশ্রমিক ছিল ৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা।

এ ছাড়া ‘হেলেন অব ট্রয়’ ও ‘ক্লাইটেমনেস্ট্রা’ চরিত্রে অভিনয় করা লুপিতা নিয়োঙ্গো পেয়েছেন ১ দশমিক ৫ থেকে ৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ থেকে ৪২ কোটি টাকা।

তারকাবহুল এই সিনেমায় অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের অঙ্ক প্রকাশের পর ‘দ্য অডিসি’ নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com