বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

এক ক্যাফে ঘিরেই ম্রুনাল-যশস্বীর প্রেমের গুঞ্জন

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১২ Time View

বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে ঘিরে আবারও শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। এবার ভারতীয় তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে তার সম্পর্কের খবর নিয়ে আলোচনা চলছে সামাজিক মাধ্যমে।

সম্প্রতি মুম্বাইয়ের একটি ক্যাফেতে একই সময়ে দেখা গেছে ম্রুনাল ও যশস্বীকে। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকার একটি ক্যাফের একটি ভিডিওতে দেখা যায়, ২৪ বছর বয়সী ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে বের হয়ে যাচ্ছেন, আর ম্রুনাল ঠাকুর তখন ভেতরে ছিলেন।

তবে তারা দুজন একসঙ্গে ছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভাইরাল হওয়া ভিডিওতেও তাদের একসঙ্গে দেখা যায়নি, এমনকি কোনো কথোপকথন বা ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্যও ধরা পড়েনি।

এদিকে এই গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত ম্রুনাল ঠাকুর কিংবা যশস্বী জয়সওয়াল কেউই কোনো মন্তব্য করেননি।

এর আগে, অভিনেতা ধনুশের সঙ্গে ম্রুনাল ঠাকুরের সম্পর্ক ও বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। পরে অবশ্য সেই খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি এবং তা ভিত্তিহীন বলেই জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com