শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

মাঠের পর্দা পেরিয়ে এবার অভিনয়ে রোনালদো, আসছে ‘ডে ওয়ানস’

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩২ Time View

ফুটবল মাঠে অসংখ্য সাফল্যের পর এবার বিনোদন অঙ্গনেও নতুন অধ্যায় শুরু করছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। অভিনয় ও প্রযোজনার মাধ্যমে টেলিভিশন নাটকের জগতে পা রাখছেন তিনি। ব্রিটিশ পরিচালক ম্যাথিউ ভন ও অভিনেতা ড্যামিয়ান লুইসের সঙ্গে যৌথভাবে নির্মাণ করছেন টিভি ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, সিরিজটির শুটিং ইতোমধ্যে লন্ডনে শুরু হয়েছে। সাম্প্রতিক বিশ্বকাপ-পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ ফুটবলকে ঘিরে তৈরি হওয়া আবহকে পটভূমি করে নির্মিত হচ্ছে সিরিজটি। এতে ফুটবল এজেন্টদের পর্দার আড়ালের জীবন, ক্ষমতার লড়াই ও পেশাগত বাস্তবতা তুলে ধরা হবে।

সিরিজটির কেন্দ্রীয় চরিত্র কাল্পনিক ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটন। চরিত্রটিতে অভিনয় করছেন হোমল্যান্ড ও বিলিয়নসখ্যাত অভিনেতা ড্যামিয়ান লুইস। অতিথি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় ব্রিটিশ র‌্যাপার ডেভকে।

এ ছাড়া আর্সেনালের সাবেক কিংবদন্তি ফরোয়ার্ড থিয়েরি অঁরিসহ বিশ্বের আরও কয়েকজন পরিচিত ক্রীড়াবিদ ও বিনোদনজগতের তারকা সিরিজটিতে উপস্থিত থাকবেন।

নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর মার্ভ স্টুডিওস-এর ব্যানারে নির্মিত হচ্ছে ‘ডে ওয়ানস’। প্রতিষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও ম্যাথিউ ভন।

তবে সিরিজটি কবে মুক্তি পাবে এবং কোন স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সম্প্রচার স্বত্ব পেতে বিভিন্ন আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে প্রতিযোগিতা শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com