মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

শিক্ষামন্ত্রী হতে চান কঙ্গনা রানাউত?

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩ Time View

ভারতের পরবর্তী শিক্ষামন্ত্রী হতে চান অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত— এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি গণমাধ্যমের পোস্টের মাধ্যমে ছড়িয়ে পড়া এই তথ্যটি এরই মধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে।

ভাইরাল পোস্টটিতে দাবি করা হয়, ভারতের পরবর্তী শিক্ষামন্ত্রী হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছেন কঙ্গনা। তবে যাচাই করে দেখা গেছে, এই দাবির কোনো সত্যতা নেই।

ভাইরাল পোস্টে আরও দাবি করা হয়, কঙ্গনাকে শিক্ষামন্ত্রী করা হলে তিনি দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবেন। এমনকি নিট পরীক্ষার্থীদের জন্য তার বিশেষ পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করা হয়। সেখানে ব্যঙ্গাত্মকভাবে বলা হয়, যারা প্রেক্ষাগৃহে গিয়ে কঙ্গনার সিনেমা দেখবে, তারা পরীক্ষায় অতিরিক্ত নম্বর পাবে। পাশাপাশি তার একের পর এক ফ্লপ সিনেমার ধারাও নাকি এতে থেমে যাবে— এমন দাবিও করা হয়।

তবে অনুসন্ধানে দেখা গেছে, পুরো পোস্টটিই ভুয়া। কঙ্গনা রানাউতের কোনো ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এমন কোনো ঘোষণা বা পোস্ট পাওয়া যায়নি। যাচাইকারী প্রতিষ্ঠানগুলো এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া কনটেন্ট হিসেবে শনাক্ত করেছে।

এ বিষয়ে এখন পর্যন্ত কঙ্গনা রানাউতের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com