মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

খালাতো ভাইয়ের দায়ের করা মানহানির মামলায় ডিপজল

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩ Time View

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার খালাতো ভাই ও ব্যবসায়ী আজিজুর রহমান টাইগার।

রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মামলাটি দায়ের করেন এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার। মামলায় ডিপজলের ম্যানেজার আব্দুল গণি এবং তার ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনারকে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, আজিজুর রহমান টাইগারের সামাজিক মর্যাদা, দেশ-বিদেশে পরিচিতি ও ব্যবসায়িক সুনামে ঈর্ষান্বিত হয়ে ডিপজল বিভিন্ন সময় তাকে হেয় করার চেষ্টা করেছেন। এর ধারাবাহিকতায় ডিপজলের ম্যানেজার আব্দুল গণি গত বছরের ৩ আগস্ট আজিজুর রহমান টাইগারের বিরুদ্ধে দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে অভিযোগ করা হয়েছিল, আজিজুর রহমানের নির্দেশে কয়েকজন ব্যক্তি নাভানা সিএনজির সাইনবোর্ড ভেঙে নিজেদের নামে লাগানোর চেষ্টা করেন এবং ওই সম্পত্তির মালিকানা দাবি করে ভাড়া দাবি করেন।

তবে পরবর্তীতে ওই জিডির তদন্তে আজিজুর রহমান টাইগারের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী দাবি করেন, নাভানা সিএনজি সম্পত্তির মালিক তিনি নিজেই। কিন্তু ডিপজল ওই সম্পত্তির মালিকানা দাবি করে বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে অভিযোগ প্রচার করেছেন, যা তার সামাজিক সম্মান ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করেছে।

আজিজুর রহমান টাইগারের অভিযোগ, ডিপজল শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েই থেমে থাকেননি; বিষয়টি বিভিন্ন টেলিভিশন চ্যানেল, পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমেও প্রচার করা হয়েছে। এতে তার সামাজিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবসায়িকভাবে কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ডিপজল বা তার পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com