সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

ফুড লাভার সাদিয়া আয়মান, তবুও যেভাবে ধরে রাখেন ফিটনেস

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫ Time View

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান এবার আলোচনায় তার ব্যক্তিগত জীবন নয়, বরং খাদ্যাভ্যাস ও ফিটনেস নিয়ে খোলামেলা মন্তব্যের কারণে।

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজের খাদ্যাভ্যাস সম্পর্কে কথা বলতে গিয়ে সাদিয়া জানান, তিনি ভীষণই খাবারপ্রেমী। শুধু সুস্বাদু খাবার খেতেই নয়, রান্না করতেও সমান আগ্রহী তিনি।

সাদিয়া বলেন, “আমি ফুড লাভার। নিজেও রান্না করতে পছন্দ করি। মাঝেমধ্যে নিজের জন্য রান্না করে খাই। সোশ্যাল মিডিয়ায় খুব বেশি পোস্ট করি না, তবে মাঝে মাঝে স্টোরিতে খাবারের ছবি বা ভিডিও শেয়ার করি।”

খাবারপ্রেমী হওয়া সত্ত্বেও কীভাবে নিজেকে ফিট রাখেন—এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, “ফিটনেস ধরে রাখা আমাদের দায়িত্ব। আমরা তো ২৪ ঘণ্টা খাই না। যখন খাই, মন ভরে খাই। এরপর ডায়েট করি, ব্যালেন্স করি এবং সেটা খুবই নিষ্ঠার সঙ্গে মেনে চলি।”

তার মতে, স্বাস্থ্যকর খাবার খেলে সহজে ওজন বাড়ে না। তবে সুস্থ থাকতে হলে খাবারের পরিমাণ, পুষ্টিগুণ ও জীবনযাপনের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি।

অভিনয়ের পাশাপাশি সহজ-সরল ব্যক্তিত্বের জন্যও দর্শকদের কাছে পরিচিত সাদিয়া আয়মান। ছোট পর্দায় বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ইতোমধ্যে দর্শকদের মনে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com