সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

পাঁচ বছর পর ধারাবাহিক নাটকে ফিরছেন তটিনী

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫ Time View

দীর্ঘ পাঁচ বছরের বিরতি শেষে আবারও ধারাবাহিক নাটকে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট প্রকাশিত এক পোস্টে দেখা গেছে নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’-এ তটিনীর প্রথম লুক।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় নির্মিত এই ধারাবাহিকে তটিনীর চরিত্রের নাম ‘নূরজাহান’। পারিবারিক গল্পকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নাটকটি।

তটিনী ছাড়াও এতে অভিনয় করছেন খায়রুল বাসার, শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, ফাইজুল ইয়ামিন, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকার, এজাজুল ইসলাম ও মুকিত জাকারিয়াসহ আরও অনেকে। এই নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর ধারাবাহিক নাটকে ফিরছেন অভিনেত্রী সুমাইয়া শিমুও।

নির্মাতা মোস্তফা কামাল রাজ জানান, আগামী মাসে নাটকটির শুটিং শুরু হবে। শুটিং শেষে সম্প্রচারের তারিখ জানানো হবে। এর আগে রাজের ‘তোমাদের গল্প’, ‘তোমাদের গল্প ২’ ও ‘সম্পর্কের গল্প’ নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তটিনী।

এদিকে, নাটকের পাশাপাশি সিনেমায় অভিনয় নিয়েও আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। তবে বড় পর্দায় কাজের প্রস্তাব পেলেও আপাতত নাটকেই নিজের মনোযোগ ধরে রাখতে চান তিনি। নিজেকে আরও প্রস্তুত করে ভবিষ্যতে সিনেমায় কাজ করতে চান তটিনী।

উল্লেখ্য, ২০২১ সালে ‘হাউজ নং ৯৬’ ধারাবাহিক নাটকে সর্বশেষ অভিনয় করেছিলেন তটিনী। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জাকারিয়া সৌখিনের ‘কাজল চোখের মেয়ে’ নাটকে। সেখানে ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এছাড়া আজ প্রকাশ হচ্ছে তার নতুন নাটক ‘অমর প্রেম’। জাহিদুল ইসলাম সুজন পরিচালিত এই নাটকে তটিনীর বিপরীতে অভিনয় করেছেন পার্থ শেখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com