সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

গৌরবের গল্পে আসছে ‘ঠিকানা বাংলাদেশ’

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৭ Time View

দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রথম পোস্টার। শনিবার (২৫ জুলাই) সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়।

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক যাত্রা ও সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। বিশেষ তাৎপর্যপূর্ণ দিন হিসেবে ২৫ জুলাইকে বেছে নেওয়া হয়েছে পোস্টার প্রকাশের জন্য। কারণ ১৯৭১ সালের এই দিনে ভারতের নদীয়া ফুটবল একাদশের বিপক্ষে প্রথমবারের মতো বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে নেমেছিল স্বাধীন বাংলা ফুটবল দল।

মুক্তিযুদ্ধের সেই গৌরবময় অধ্যায়, দেশপ্রেম ও সংগ্রামের গল্পই উঠে আসবে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়। ঐতিহাসিক দিনটির স্মরণে সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমাটি চলতি বছর মুক্তির পরিকল্পনা রয়েছে। নির্মাতা অনম বিশ্বাস জানান, এরই মধ্যে সিনেমাটির প্রচারণামূলক কার্যক্রম শুরু হয়েছে।

‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রেজওয়ান পারভেজ, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com