শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

পাকিস্তান সফরে নাজনীন নীহা, বাগদান নিয়ে বাড়ছে রহস্য

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩৬ Time View

পাকিস্তানে অভিনেত্রীর সফর ঘিরে ভক্তদের কৌতূহল, সম্পর্কের বিষয়ে এখনো নীরব নীহা।

আন্তর্জাতিক সফরে গিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘এনগেজড’ লেখার পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ বেড়ে যায়।

এরপর বিভিন্ন সূত্রে জানা যায়, পাকিস্তানি এক যুবকের সঙ্গে পরিচয়ের পর নীহার সম্পর্কের শুরু হয়। ধীরে ধীরে সেই সম্পর্ক বাগদান পর্যন্ত গড়িয়েছে বলেও খবর ছড়িয়ে পড়ে। তবে এখনো নিজের হবু জীবনসঙ্গীর পরিচয় প্রকাশ করেননি এই অভিনেত্রী।

এর মধ্যেই নীহার পাকিস্তান সফর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পাকিস্তানের বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরার মুহূর্ত শেয়ার করেছেন তিনি। পাশাপাশি সেখানে বসেই উপভোগ করেছেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচের উত্তেজনাও।

অভিনেত্রীর এই সফর ঘিরে ভক্তদের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন, নীহা কি শুধুই ভ্রমণের উদ্দেশ্যে পাকিস্তানে গেছেন, নাকি বিশেষ কারও সঙ্গে দেখা করতেই এই সফর? তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে এক সাক্ষাৎকারে নীহা জানিয়েছিলেন, তিনি এনগেজড। তবে সময় হলেই নিজের মুখে সব জানাবেন। হবু জীবনসঙ্গীর পরিচয়, তার নাগরিকত্ব বা সম্পর্কের বিস্তারিত বিষয় এখনই প্রকাশ করতে চান না বলেও জানিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, নাজনীন নাহার নীহা বর্তমানে টেলিভিশন নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘মেঘবালিকা’, ‘চুপকথার মতো’সহ আরও বেশ কিছু জনপ্রিয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com