বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৩০ আগস্ট

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১ Time View

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় তাঁর সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

এর আগে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার (২৩ জুলাই) দিন নির্ধারণ করা ছিল। তবে নির্ধারিত সময়ে তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম।

মামলার তদন্তের অংশ হিসেবে গত ২০ মে সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তাঁর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে ২৪ মে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্তের অনুমতি দেওয়া হয়। তবে ওই আদেশ বাতিল চেয়ে বাদীপক্ষ আবেদন করলে আদালত তা নথিভুক্ত করেন।

এরপর গত ২২ জুন সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে কবর থেকে তাঁর দেহাবশেষ উত্তোলনের প্রক্রিয়ার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়।

এ বিষয়ে সিলেট জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা একটি অফিস আদেশ জারি করেন। পরবর্তীতে ওই আদেশের অনুলিপি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে তা মামলার নথিতে সংযুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com