বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, কনসার্ট ঘিরে ভক্তদের উচ্ছ্বাস

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২ Time View

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কনসার্টে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। তাকে ঘিরে দেশের সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।

বুধবার দিবাগত রাতে রাজধানীতে আসেন পাকিস্তানের এই গায়ক। আগামী ২৪ জুলাই রাজধানীর মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক কনসার্ট।

আয়োজকরা জানিয়েছেন, কনসার্ট বাতিল বা স্থগিত হওয়ার বিষয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের কোনো সত্যতা নেই। নির্ধারিত সময় অনুযায়ী ২৪ জুলাই রাতেই অনুষ্ঠিত হবে সংগীত আয়োজনটি।

আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকদের উপস্থিতিতে এটি চলতি বছরের অন্যতম বড় সংগীত আয়োজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, আতিফ আসলাম পাকিস্তানের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। বলিউডের অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে তিনি আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি পেয়েছেন। বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে রয়েছে তার বিপুলসংখ্যক ভক্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com