ব্যক্তিগত জীবনের একটি মন্তব্যকে ঘিরে আবারও আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী তমা মির্জা। সাবেক প্রেমিক ফিরে এলে তাকে গ্রহণ করা উচিত কি না—এ বিষয়ে তার দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে তমাকে প্রশ্ন করা হয়, সম্পর্ক ভেঙে যাওয়ার পর কোনো সাবেক প্রেমিককে তিনি কখনো ফিরে পাওয়ার চেষ্টা করেছেন কি না।
জবাবে অভিনেত্রী বলেন, “প্রশ্নই ওঠে না! যে চলে গেছে, সে চলে গেছে। আর সে যদি ফিরে আসে, তাকে নেওয়া উচিত নয়। কারণ হয়তো সে অন্য কোথাও ভালো কাউকে পায়নি, তাই ফিরে এসেছে।”
ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তার বক্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া—কেউ সমর্থন জানিয়েছেন, আবার কেউ ভিন্নমত প্রকাশ করেছেন।