বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

অনুপম রায়ের কনসার্টের নতুন তারিখ ঘোষণা, কমেছে টিকিটের দাম

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৮ Time View

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়কে নিয়ে স্থগিত হওয়া ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট আবারও আয়োজন করা হচ্ছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১ আগস্ট ঢাকার বিমানবন্দরসংলগ্ন ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই কনসার্ট।

এর আগে, গত ২৬ জুন একই ভেন্যুতে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।

সম্প্রতি এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের কর্মকর্তা আরিফা শবনম জানান, কনসার্টের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দর্শকদের সুবিধার্থে আজকের মধ্যেই অনলাইনে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু হবে।

তিনি আরও জানান, দর্শকদের কথা বিবেচনা করে টিকিটের মূল্যও কমানো হয়েছে। আগে ৩ হাজার টাকা নির্ধারিত থাকলেও নতুন করে টিকিটের দাম রাখা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া, যারা আগের নির্ধারিত কনসার্টের জন্য টিকিট কিনেছিলেন, তাদের অর্থ ফেরত (রিফান্ড) দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ফলে পূর্বের টিকিট দিয়ে নতুন তারিখের কনসার্টে প্রবেশ করা যাবে না। সব দর্শককেই নতুন করে টিকিট সংগ্রহ করতে হবে।

উল্লেখ্য, অনিবার্য কারণে স্থগিত হওয়ার পর নতুন পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে আবারও আয়োজন করা হচ্ছে ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট। আয়োজকদের আশা, এবার অনুপম রায়ের সুর ও গানে দর্শকদের জন্য একটি স্মরণীয় সন্ধ্যা উপহার দেওয়া সম্ভব হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com