বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

আবারও এক হচ্ছেন শাকিব খান ও হৃদয়, আসছে ‘নিঃস্ব’

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫ Time View

ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘নিঃস্ব’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শাকিব খান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা মেহেদী হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন সুলতানা সুমির সঙ্গে একটি ছবি শেয়ার করেন শাকিব খান। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “বরবাদ টিম আবার ফিরছে। আবারও ইতিহাস তৈরি করা যাক।”

এই পোস্ট প্রকাশের পর থেকেই নতুন সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

তবে সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পেতে পারে।

জানা গেছে, ‘বরবাদ’-এর মতো ‘নিঃস্ব’ সিনেমাটিও প্রযোজনা করবে রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রযোজক শাহরিন সুলতানা সুমি জানিয়েছেন, খুব শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এরপর শুরু হবে শুটিং।

উল্লেখ্য, গত বছরের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ ছিল বছরের অন্যতম আলোচিত বাংলা সিনেমা। শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ছবিটি বক্স অফিসে ৭৫ কোটি টাকার বেশি আয় করেছে বলে নির্মাতাদের দাবি। সেই সাফল্যের ধারাবাহিকতায় ‘নিঃস্ব’ নিয়েও দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com