২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। ঐতিহাসিক এই জয়ের পর বিশ্বের কোটি ফুটবলপ্রেমীর মতো বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও মেতে উঠেছেন আনন্দে।
ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেনকে অভিনন্দন জানিয়েছেন ঢালিউডের জনপ্রিয় তিন তারকা শাকিব খান, শবনম বুবলী ও অপু বিশ্বাস।
স্পেনের জয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়ে শাকিব খান লিখেছেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’
চিত্রনায়িকা শবনম বুবলীও স্পেনের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য।’
অন্যদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাস সংক্ষিপ্ত এক পোস্টে স্পেন দলকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন স্পেন।’
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পুরো ম্যাচজুড়ে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে স্পেন। দুর্দান্ত খেলায় আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্বের মুকুটে যোগ করেছে নতুন এক অধ্যায়।