বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

তানজিন তিশার পাশে দাঁড়ালেন শাহরিয়ার নাজিম জয়

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৭ Time View

ব্যক্তিগত জীবনের পুরোনো ক্ষোভ ও ভুল–বোঝাবুঝি পেছনে রেখে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার প্রতি সমর্থন জানিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

কয়েক মাস আগে একটি জামদানি শাড়ি কেনাবেচাকে কেন্দ্র করে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। বিষয়টি আইনি নোটিশের মাধ্যমে আদালত পর্যন্ত গড়ায়। পরে আলোচনা কিছুটা থেমে গেলেও সম্প্রতি আদালতের সমন জারির খবর সামনে আসায় ঘটনাটি আবারও আলোচনায় আসে।

এ প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন শাহরিয়ার নাজিম জয়। সেখানে তিনি লেখেন, অল্প টাকার একটি শাড়িকে কেন্দ্র করে যে ভোগান্তির সৃষ্টি হয়েছে, সেটি একসময় শেষ হবে। তবে মানুষের মনে যে নেতিবাচক ধারণা তৈরি হয়, তা দীর্ঘদিন থেকে যেতে পারে। তার ভাষায়, ভবিষ্যতে অনেকে তানজিন তিশাকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে নয়, বরং ওই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তি হিসেবেই মনে রাখতে পারেন।

পোস্টে জয় আরও জানান, অতীতে তানজিন তিশার সঙ্গে তার কিছু ভুল–বোঝাবুঝি হয়েছিল। তিনি দাবি করেন, প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে অন্যদের মাধ্যমে শুনেছিলেন, তিনি মঞ্চে উঠলে তিশা মঞ্চে উঠবেন না। এছাড়া আরেকটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাকে নিয়ে তিশার একটি মন্তব্যের কথা ঘনিষ্ঠজনদের কাছ থেকে শুনেছিলেন। এসব ঘটনায় কষ্ট পেলেও বর্তমান পরিস্থিতিতে তিশার পাশে দাঁড়ানোকে নিজের দায়িত্ব বলে মনে করেন তিনি।

শাহরিয়ার নাজিম জয়ের মতে, একটি শাড়িকে কেন্দ্র করে একজন অভিনেত্রীকে এভাবে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হওয়া দুঃখজনক। তার বিশ্বাস, বিষয়টি আদালত পর্যন্ত না গিয়েও দুই পক্ষের আলোচনার মাধ্যমে সহজেই সমাধান করা সম্ভব ছিল।ব

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com