শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

তবে কি প্রেমিকের সঙ্গে চুপিসারে বিয়ে সারলেন জেনিফার উইনগেট?

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩৫ Time View

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইনগেটের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, দীর্ঘদিনের সঙ্গী, সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলকে বিয়ে করেছেন এই অভিনেত্রী।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ১৬ জুলাই লন্ডনে এক ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত জেনিফার উইনগেট বা উইলিয়াম ইসমাইল কেউই আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে জেনিফারের বিয়ের গাউন তৈরির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি খ্যাতনামা ফ্যাশন হাউসের কাস্টম-মেড বিয়ের গাউন বেছে নিচ্ছেন তিনি। ভাইরাল হওয়া কয়েকটি ক্লিপে গাউনের সূক্ষ্ম নকশা ও কারুকাজ নিয়ে জেনিফারকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে। পাশাপাশি বিয়ের লুকের অংশ হিসেবে মাথায় ভেল (ওড়না) পরেও দেখা যায় অভিনেত্রীকে।

এদিকে জেনিফারের একটি ফ্যান পেজে গাউনের প্রাথমিক নকশা থেকে শুরু করে শেষ ফিটিং পর্যন্ত একাধিক ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে। সেগুলো প্রকাশ্যে আসার পর মন্তব্যের ঘরে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। অনেকেই নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, জেনিফার উইনগেট ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ‘দিল মিল গায়ে’, ‘সারস্বতীচন্দ্র’, ‘বেহাদ’ এবং ‘বেপানাহ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com