মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে জল্পনা, মুখ খুললেন ঘনিষ্ঠরা

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২২ Time View

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি দাবি করা হয়, সিঙ্গাপুরে নাকি গোপনে বিয়ে করেছেন এই অভিনেত্রী। তবে এ বিষয়ে এখনো অপু বিশ্বাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বিষয়টি নিয়ে কথা বলেছেন ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা। এক সাক্ষাৎকারে তিনি জানান, অপু বিশ্বাসের বিয়ের খবর তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জেনেছেন। তবে এর সত্যতা সম্পর্কে তার কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।

গৌতম সাহা বলেন, খবরটি সত্য হলে তিনি অপুকে শুভেচ্ছা জানাবেন। আর যদি এটি শুধুই গুঞ্জন হয়, তাতেও অবাক হওয়ার কিছু নেই। তার মতে, অপু বিশ্বাস নিজের যোগ্যতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে জীবন এগিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন।

তিনি আরও জানান, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর কঠিন সময়ে অপু বিশ্বাসের পাশে ছিলেন তিনি। নিয়মিত যোগাযোগ করে তাকে সাহস দেওয়ার চেষ্টা করেছেন। তবে পরবর্তীতে তৃতীয় এক ব্যক্তির কারণে তাদের যোগাযোগে দূরত্ব তৈরি হয় বলেও দাবি করেন গৌতম। বর্তমানে আগের মতো তাদের যোগাযোগ নেই বলেও জানান তিনি।

অন্যদিকে অপু বিশ্বাসের কোরিওগ্রাফার মাহফুজ কাদরী বলেন, গৌতম সাহা দীর্ঘদিন ধরে অপু বিশ্বাসের সঙ্গে কাজ করছেন না। তাই অভিনেত্রীর বর্তমান ব্যক্তিগত জীবন সম্পর্কে তার মন্তব্য করা ঠিক নয়।

মাহফুজ কাদরীর দাবি, কাজের প্রয়োজনে অপু বিশ্বাস প্রায়ই দেশের বাইরে যান। ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে কোথাও গেলে বিষয়টি শাকিব খান ও তার পরিবারের জানা থাকে। বর্তমানে অপু বিশ্বাস ছেলে ও ক্যারিয়ার নিয়েই ব্যস্ত রয়েছেন বলেও জানান তিনি।

দ্বিতীয় বিয়ের গুঞ্জন প্রসঙ্গে মাহফুজ বলেন, এর কোনো সত্যতা নেই। ভবিষ্যতে এমন কোনো সিদ্ধান্ত নিলে অপু বিশ্বাস নিজেই বিষয়টি সবার সঙ্গে শেয়ার করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com