সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শিল্পী সমিতির নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১১ Time View

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটির সভাপতি হিসেবে শিবা সানু এবং সাধারণ সম্পাদক হিসেবে জয় চৌধুরী দায়িত্ব নেন।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি মিশা সওদাগর নবনির্বাচিত সভাপতি শিবা সানুকে শপথ বাক্য পাঠ করান। পরে সভাপতি হিসেবে শিবা সানু সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যদের শপথ পাঠ করান।

প্রয়াত চলচ্চিত্র শিল্পীদের স্মরণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে এবারের নির্বাচনের আপিল কমিটির সদস্য, অভিনেতা ও নির্মাতা কাজী হায়াত অনুষ্ঠানের সূচনা করেন।

অনুষ্ঠানে চলচ্চিত্র প্রযোজক ও নেতা খোরশেদ আলম খসরু নতুন কমিটির প্রতি চলচ্চিত্রের স্বার্থে সংগঠনের নীতিমালা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান। বিদায়ী সভাপতি মিশা সওদাগর আশা প্রকাশ করে বলেন, শিবা সানু ও জয় চৌধুরীর নেতৃত্বে শিল্পী সমিতি আগামী দিনে আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, গত ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রায় এক সপ্তাহ পর নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ সম্পন্ন হলো।

নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান কমল।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কায়েস আরজু, আলীরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা এবং ফরহাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com