বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

১০ বছর পর ভেঙে যাচ্ছে কে-পপ ব্যান্ড কার্ড

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩ Time View

দীর্ঘ ১০ বছরের সফল যাত্রার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শেষ করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কো-এড কে-পপ ব্যান্ড কার্ড (KARD)।

ব্যান্ডটির এজেন্সি ডিএসপি মিডিয়া জানিয়েছে, আসন্ন অ্যালবাম প্রকাশ ও নির্ধারিত বিশ্ব সফর শেষ হওয়ার পর চার সদস্যের এই গ্রুপটি তাদের দলীয় কার্যক্রমের ইতি টানবে।

২০১৬ সালে ছেলে ও মেয়ের সমন্বয়ে গঠিত কার্ড কে-পপে একটি ভিন্নধর্মী পরিচয় তৈরি করে। সদস্য জেসেফ, বিএম, সোমিন ও জিউয়ের এই ব্যান্ড প্রচলিত কে-পপ ধারা থেকে আলাদা হয়ে বিশ্বজুড়ে, বিশেষ করে লাতিন আমেরিকা ও ইউরোপের শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

দীর্ঘ ক্যারিয়ারে ‘ওহ না না’, ‘ডোন্ট রিকল’, ‘হোলা হোলা’, ‘রেড মুন’, ‘রিং দ্য অ্যালার্ম’ ও ‘টেল মাই মামা’র মতো জনপ্রিয় গান উপহার দিয়েছে কার্ড। পাশাপাশি প্রকাশ করেছে একাধিক সফল মিনি অ্যালবাম।

আগামী ২৮ জুলাই প্রকাশিত হবে ব্যান্ডটির প্রথম স্টুডিও অ্যালবাম ‘হোয়্যার টু নাউ? (পার্ট টু): নোহোয়্যার’। এটিই হবে তাদের শেষ অ্যালবাম। এরপর আগস্ট ও সেপ্টেম্বরে ‘নাউ হেয়ার ওয়ার্ল্ড ট্যুর’ শেষ করে আনুষ্ঠানিক বিদায় নেবে ব্যান্ডটি।

কে-পপ ব্যান্ডগুলোর সাধারণত প্রাথমিক চুক্তির মেয়াদ সাত বছর হলেও কার্ড সদস্যরা পারস্পরিক বোঝাপড়া ও আন্তর্জাতিক জনপ্রিয়তার কারণে ১০ বছর একসঙ্গে পথ চলেছেন। ২০২৬ সালের জুলাইয়ে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এজেন্সি ও সদস্যদের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com