যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর দুই দেশের সমঝোতা চুক্তির কিছু অংশ আর কার্যকর নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
বুধবার (৮ জুলাই) এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ইরানে মার্কিন হামলা ও তেল বিক্রির ওপর নতুন নিষেধাজ্ঞা চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান কোনো ছাড় দেবে না।
আব্বাস আরাগচি উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেও সতর্ক করে বলেন, ইরানের ওপর হামলা হলে হামলার উৎসস্থলেই পাল্টা জবাব দেওয়া হবে।
এর আগে, হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলার পর যুক্তরাষ্ট্র ইরানে অভিযান চালায়। এর জবাবে ইরান কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের সমঝোতা শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।