ইরানের সঙ্গে করা সমঝোতা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের সময় সাংবাদিকদের তিনি জানান, তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আগের সমঝোতার আর কোনো কার্যকারিতা নেই।
ট্রাম্প বলেন, ইরানের পরমাণু সক্ষমতা বন্ধ করাই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য। তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযান ছিল শক্তিশালী জবাব।
ন্যাটো নিয়েও অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে জোটের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাননি তারা। একই সঙ্গে তিনি ইরানকে কঠোর ভাষায় সমালোচনা করেন।
এর আগে, হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় অভিযান চালায়। এর পাল্টা হিসেবে ইরানও কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করে।
এদিকে, স্পেনের সঙ্গেও বিরোধে জড়িয়েছেন ট্রাম্প। দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।